বিপিএল মাতাতে আসছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ৬ দলের অংশগ্রহণে দ্বাদশ আসরটি অনুষ্ঠিত হবে। নতুন মালিকানা ও নামে এবারের বিপিএলে অংশ নেবে সিলেট টাইটান্স। অন্য দলগুলোর মতো নিলামে তারাও পছন্দসই দল সাজিয়েছে। তবে এর বাইরেও শক্তি বাড়ানোর সুযোগ আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেটিকে কাজে লাগিয়ে এবার ইংলিশ তারকা মঈন আলিকে দলে ভেড়াল সিলেট।

নিলামের পর একে একে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করেছে তারা। সেই তালিকায় সর্বশেষ নাম মঈন আলি। এর আগে সাবেক এই তারকা অলরাউন্ডার বিপিএলে দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে চার আসরে খেলেছেন। ২০২৪ পর্যন্ত সর্বশেষ তিন আসরে মঈন খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এর মধ্যে দু’বার শিরোপাও জিতেছেন। প্রথমবার সিলেট ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে মঈন আলিকে।

তার আগে ইংল্যান্ডের আনক্যাপড খেলোয়াড় ইথান ব্রুকসকে দলে নেয় সিলেট। সম্প্রতি আলো কেড়েছেন ভাইটালিটি ব্লাস্টে ১৪ ম্যাচ খেলে।



বিশেষ করে ব্যাটিং দিয়ে। এই ‘নবীন’ খেলোয়াড়কে এবার বিপিএলেও দেখা যাবে। সিলেট টাইটান্সে নাম লেখানো ব্রুকস সর্বশেষ ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত খেলেছেন। ২৪ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটারের অন্তর্ভুক্তি বাড়াবে সিলেটের শক্তি। ইংলিশ টি-টোয়েন্টি সার্কিটে নিজের ব্যাটিং ও বোলিং দক্ষতার জন্য পরিচিত ইথান ব্রুকস।

সিলেট টাইটান্সের মিডল অর্ডারে ব্যাটিং গভীরতা, পাওয়ার-হিটিং সক্ষমতা এবং বোলিং ভারসাম্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যোগ করতে পারেন। ২০২৫ সালের ভাইটালিটি ব্লাস্টে প্রায় ১৬৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন ব্রুকস। ৫৭ বাউন্ডারিতে টুর্নামেন্টে করেছেন মোট ৩৮০ রান।

অর্ধশতক হাঁকান তিনটি। সবমিলিয়ে ২৮ টি-টোয়েন্টি খেলে ১৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। ব্যাটিংয়ে তিন ফিফটিতে ৬৯৫ রান, বাউন্ডারি মেরেছেন ৯৯টি।

একনজরে সিলেট টাইটান্সের স্কোয়াড :

পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), এবাদত হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২২ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার), ইথান ব্রুকস, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব, মঈন আলি।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, অটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026