মেসিকে কলকাতায় আনা উদ্যোক্তা গ্রেপ্তার, দর্শকদের টাকা ফেরতের চিন্তা!

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার পর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে।

ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে দেখতে শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু ভিআইপিদের ভিড়ে তাকে দেখতে না পেয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এসময় দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন মেসি। স্টেডিয়াম থেকে বেরিয়ে সোজা বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। কলকাতার পর হায়দ্রাবাদে যাওয়ার কথা রয়েছে তার।

মেসির কিছুক্ষণ পরে শতদ্রু দত্তও হায়দ্রাবাদে যাওয়ার জন্য বিমানবন্দর যান। সেখানে তাকে আটক করে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজিব কুমার জানিয়েছেন, আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে। দর্শকের আসনে বসে থাকা অনেকেই ভেবেছিলেন, মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। মেসি যতটা সময় মাঠে ছিলেন, সেটাও কম বলে মনে করছেন দর্শকদের অনেকে। ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যুবভারতীতে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কর্মকর্তা জাভেদ শামিম জানিয়েছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং তার সংলগ্ন এলাকায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এবার পুরো ঘটনা তদন্ত শুরু হবে।

তিনি জানান, এই ঘটনায় এরই মধ্যে এফআইআর দায়ের হয়েছে। এছাড়া অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। টিকিটের দাম দর্শকদের কীভাবে ফেরত দেওয়া যায় সেই চিন্তাভাবনা চলছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026