ইংলিশ প্রিমিয়ার লিগ

ফেরার ম্যাচে সালাহর অ্যাসিস্ট ও একিটিকের জোড়া গোলে ব্রাইটনকে হারাল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১৩ ডিসেম্বর) ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। লিগে দুই ম্যাচ পর জয় পাওয়া লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার একিটিকে। আর এই দুই গোলের একটিতে সহায়তা করেই রেকর্ড গড়েছেন মিশরীয় তারকা সালাহ।

প্রতিপক্ষের ভুলে মাত্র ৪৬ সেকেন্ডেই গোল পেয়ে যায় লিভারপুল। নিজেদের ডি-বক্সের পাশে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন ব্রাইটনের ডিফেন্ডার, কিন্তু বল চলে যায় জো গোমেজের কাছে। তার হেড পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে গোলটি করেন একিটিকে।

৬০ মিনিটের একিটিকের করা দ্বিতীয় গোলে সহায়তা করেন সালাহ। কর্নার থেকে বল পেয়ে ক্রস বাড়িয়েছিলেন সালাহ, খুব কাছ থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই স্ট্রাইকার। আট ম্যাচ পর লিভারপুলের কোনো গোলে অবদান রাখলেন সালাহ।



আর এই গোলে সহায়তা করেই নতুন রেকর্ড গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের ২৭৭টি গোলে অবদান রাখলেন তিনি। ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট করা সালাহ ভেঙেছেন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড। এর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি। ম্যান ইউর হয়ে ২৭৬ গোলে অবদান রেখেছিলেন তিনি। যেখানে ১৮৩টি গোল ও ৯৩টি অ্যাসিস্ট ছিল।

এদিকে রাতের আরেক ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। চেলসির হয়ে গোল করেছেন পালমার ও গুস্তো। এই জয়ে টেবিলের চারে উঠে এসেছে চেলসি। আর নাটকীয় ম্যাচে ওলভসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে আর্সেনাল । 

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026