উইমেন’স বিগ ব্যাশ

লির দুর্দান্ত ইনিংসে প্রথমবারের মতো শিরোপা জিতল হোবার্ট হারিকেন্স

আসরের শুরুর দিকে পরপর দুই ম্যাচে ফিফটির পর আর ভালো করতে পারছিলেন না লিজেল লি। সেই হতাশা তিনি ঘুচিয়ে দিলেন সবচেয়ে বড় ম্যাচে। তার বিধ্বংসী ইনিংসে দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে প্রথমবারের মতো উইমেন’স বিগ ব্যাশের শিরোপা জিতল হোবার্ট হারিকেন্স।

একাদশ আসরের ফাইনালে পার্থ স্কচার্সকে ৮ উইকেটে হারিয়েছে হারিকেন্স।

হোবার্টের ঘরের মাঠ বেলেরিভ ওভালে শনিবার ২০ ওভারে স্কচার্স করতে পারে ৫ উইকেটে ১৩৭ রান। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক সোফি ডিভাইন। হারিকেন্স লক্ষ্য ছুঁয়ে ফেলে পাঁচ ওভার বাকি থাকতেই।



৪৪ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালের সেরা লি। ১০ চার ও ৪ ছক্কায় গড়া দক্ষিণ আফ্রিকান ওপেনারের ইনিংসটি। উইমেন’স বিগ ব্যাশের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। মেলবোর্ন রেনিগেডসের শিরোপা জয়ের পথে গত আসরের ফাইনালে হেইলি ম্যাথিউসের ৬৯ ছিল আগের রেকর্ড।

এই স্কচার্সের বিপক্ষেই গত আসরের এক ম্যাচে ১২ চার ও ১২ ছক্কায় ৭৫ বলে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ড বইয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন লি।

এই বছরের শুরুতে ১৪ মৌসুমের মধ্যে প্রথমবার ছেলেদের বিগ ব্যাশের শিরোপা জিতেছিল হোবার্ট হারিকেন্স, বছরের শেষে ১১ মৌসুমের মধ্যে প্রথমবার মেয়েদের বিগ ব্যাশেও চ্যাম্পিয়ন হলো হারিকেন্স।

ছেলেদের বিগ ব্যাশে শিরোপাজয়ী দলের হয়ে রোববার শুরু হতে যাওয়া এবারের আসরে খেলবেন বাংলাদেশের রিশাদ হোসেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026