অভিষেক ম্যাচেই ২ রানে আউট বাবর আজম

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের বহুল প্রত্যাশিত বিগ ব্যাশ লিগ (বিবিএল) অভিষেক সুখকর হলো না।

রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার অপটাস স্টেডিয়ামে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে নেমে মাত্র ২ রানেই আউট হয়ে মাঠ ছাড়েন সাবেক পাকিস্তান অধিনায়ক।
বিশ্ব ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিত বাবর আজমের বিগব্যাশে অভিষেক ঘিরে দর্শক ও সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্মে ফেরার দিকে নজর ছিল সবার। তবে প্রথম ম্যাচেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন ৩১ বছর বয়সী এই ব্যাটার।

বৃষ্টির কারণে ম্যাচটি নামিয়ে আনা হয়েছিল ১১ ওভারে। সিডনি সিক্সার্সের ইনিংসের শুরুতেই বাবর আজম ব্যাটিংয়ে নামেন। প্রথম বলটি ছিল ডট। চতুর্থ ডেলিভারিতে শর্ট অব লেন্থ বলকে ফ্ল্যাট ব্যাটে পুল করতে গিয়ে টাইমিং হারান তিনি। বলটি উড়ে যায় মিড-অনের দিকে, যেখানে সহজ ক্যাচ নেন পার্থ স্কোর্চার্সের ফিল্ডার। বাবর ফেরেন ৫ বল খেলে মাত্র ২ রান করে। তাকে আউট করেন পেসার ব্রডি কাউচ।

ধারাভাষ্যকাররা মন্তব্য করেন, বাবর ‘বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারেননি’, যার কারণে তার শট নির্বাচনে ও টাইমিংয়ে সমস্যা দেখা দেয়। এশিয়া কাপের পর পাকিস্তান জাতীয় দলে ফেরার পর বাবর আজমের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার মধ্যে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না থাকায়, বিগব্যাশ লিগকেই নিজের ছন্দে ফেরার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন বাবর। এই টুর্নামেন্টেই তিনি নিজের ব্যাটিং ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।



চলতি মৌসুমের বিগ ব্যাশ লিগে বাবর আজম একা নন। পাকিস্তানের আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়। তাদের মধ্যে রয়েছেন- শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এই টুর্নামেন্ট পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

ম্যাচের আগে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট ও মার্ক হাওয়ার্ডের সঙ্গে আলাপকালে বাবর জানান, তার বাবা এই সফরে তার সঙ্গে রয়েছেন। বাবর বলেন, ‘আবার এখানে ফিরে ভালো লাগছে। খেলতে প্রস্তুত। আমার বাবা এখানে এসেছেন, কারণ তিনি ভ্রমণ পছন্দ করেন। বাবা পাশে থাকায় আমি খুশি।”

বিগ ব্যাশ অভিষেক ম্যাচে ব্যর্থ হলেও বাবর আজমের সামনে এখনও পর্যাপ্ত সুযোগ রয়েছে। সিডনি সিক্সার্সের পরবর্তী ম্যাচগুলোতে বড় ইনিংস খেলে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের আগে নিজের ছন্দে ফেরাই এখন তার প্রধান লক্ষ্য তার।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026