যুব এশিয়া কাপে পাকিস্তানকে হারাল ভারত

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে ৯০ রানের বড় ব্যবধানে পরাজিত করল ভারত। অ্যারন জর্জের ব্যাটে চড়ে ভারত পায় ২৪০ রানের সংগ্রহ। জবাবে পাকিস্তানের ব্যাটাররা শুরুতেই মুখ থুবড়ে পড়ে এবং শেষ পর্যন্ত রানে অলআউট হয়।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। মারমুখী সূচনা করেন আয়ুশ মহাত্রে। তবে বৈভব সূর্যবংশীকে রান পেতে দেননি মোহাম্মদ সায়াম। মাত্র ৬ বল খেলেই আউট হন সূর্যবংশী। ৫ রান আসে তার ব্যাট থেকে। সায়ামের বলে তারই তালুবন্দী হয়ে ফেরত যান সূর্যবংশী। ভেঙে যায় ২০ বলে ২৯ রানের উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন আয়ুশ ও অ্যারন জর্জ। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা জর্জ আউট হন ৩৮ রান করে। তার ২৫ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তাকেও শিকার করেন সায়াম।

বিহান মালহোত্রা ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ১২ রান করে আউট হন তিনি। বেদান্ত ত্রিবেদী ২২ বলে মাত্র ৭ রান করে আউট হন। এই দুইজনকেই শিকার করেন নিকাব শফিক।
পঞ্চম উইকেটে ম্যাচের সবচেয়ে বড় জুটি গড়েন জর্জ ও অভিজ্ঞান কুন্ডু। ৬৮ বলে ৬০ রান আসে তাদের জুটিতে। অভিজ্ঞান আউট হলে ভেঙে যায় এই জুটি। আব্দুল সোবহানের বলে আউট হওয়ার আগে অভিজ্ঞান করেন ৩২ বলে ২২ রান।

একই ওভারে জর্জকেও সাজঘরে ফেরত পাঠান সোবহান। সেঞ্চুরির পথে এগোতে থাকা জর্জ থামেন ৮৫ বলে। ৮৮ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ১২টি চার ও একটি ছক্কা।
তারপর কণিষ্ক চৌহান দ্রুত রান তোলেন। ৪৬ বলে ৪৬ রান করেন কণিষ্ক। দুইটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তবে ভারত পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ২৪০ রানে অলআউট হয় দলটি।

পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন সায়াম ও সোবহান। শফিক নেন দুইটি উইকেট।

এই রান তাড়া করতে নেমে পাকিস্তানের টপ অর্ডার মোটেও ভালো করতে পারেনি। প্রথম চার ব্যাটারের স্কোর ছিল- উসমান খান ১৬ রান, সামির মিনহাস ৯ রান, আলি হাসান বালুচ ০ রান, আহমেদ হুসাইন ৪ রান। তিনটি উইকেটই নেন দীপেশ দেবেন্দ্রন এবং একটি নেন কণিষ্ক।

পঞ্চম উইকেটে ৬৫ বলে ৪৭ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন ফারহান ইউসুফ ও হুজাইফা আহসান। ফারহান আউট হলে এই জুটিও ভেঙে যায়। তাকে শিকার করেন সূর্যবংশী। ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেন ফারহান।

তারপর হামজা জাহুরকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন হুজাইফা। তবে সেখানে হামজার অবদান ছিল মাত্র ৪ রান। পাকিস্তানের ব্যাটিং অর্ডারের শেষ পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

শেষ ব্যাটার হিসেবে হুজাইফা আউট হন। তিনি একাই লড়াই করেন পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে। ৮৩ বলে ৭০ রান করেন তিনি। ৯টি চারের সাথে ২টি ছক্কাও হাঁকান হুজাইফা।

পাকিস্তান অলআউট হয় ১৫০ রানে। ৪১.২ ওভার ব্যাটিং করতে পারে পাকিস্তান। ভারতের পক্ষে দীপেশ ও কণিষ্ক তিনটি করে উইকেট শিকার করেন। দুইটি উইকেট নেন কিশান সিং। ভারত ম্যাচ জিতেছে ৯০ রানের বড় ব্যবধানে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026