ব্যাটে-বলে প্রোটিয়াদের উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ শেষে সিরিজ ছিল ১-১ সমতায়। যারা জিতবে তারাই সিরিজে এগিয়ে যাবে এমন সমীকরণের মুখে ছিল ভারত ও সাউথ আফ্রিকার সামনে। এমন ম্যাচেই প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। টস জিতে বোলিং করতে নেমে সাউথ আফ্রিকাকে ১১৭ রানেই অল আউট করে দেয় ভারত।

এদিন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। মার্করাম একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৪৬ বলে ৬১ রানের ইনিংস। আর তাতেই লড়াইয়ের পুঁজি পায় সাউথ আফ্রিকা। এর বাইরে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল দুজন।

ডেনোভান ফেরেইরা আউট হয়েছেন ১৫ বলে ২০ রান করে। আর এনরিখ নরকিয়া করেছেন ১২ বলে ১২। আর তাতেই একশ পেরুতে পারে সাউথ আফ্রিকা। দিনের শুরু থেকেই বল হাতে আগুন ঝড়িয়েছেন আর্শদীপ সিং। তার তাণ্ডবে ২ রানেই ২ উইকেট হারায় সাউথ আফ্রিকা।



এরপর প্রোটিয়াদের চেপে ধরেন হার্শিত রানাও। সাউথ আফ্রিকা ৭ রানে হারায় ৩ উইকেট। এক পর্যায়ে ৭৭ রান তুলতে তারা হারিয়ে ফেলে ৭ উইকেট। সেখান থেকে দলটির সংগ্রহ একশ পাড় করতে বড় ভূমিকা রেখেছেন মার্করাম। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আর্শদীপ, হার্শিত, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। জবাবে খেলতে নেমে ভারত ওপেনিং জুটিতে তোলে ৬০ রান। অভিষেক শর্মা ভালো শুরুর পর আউট হন ৩৫ রান করে। আরেক ওপেনার শুভমান গিল আউট হন ২৮ রান করে। ১২ রান করে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

যদিও ভারতকে আর কোনো উইকেট হারাতে দেননি তিলক ভার্মা ও দুবে। তিলক ২৬ ও দুবে ১০ রান করে অপরাজিত থেকে ভারতের ৭ উইকেটের জয় নিশ্চিত করেছেন। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও করবিন বশ।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026