মির্জা ফখরুল ১৬ বছর ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি : স্ত্রী রাহাত আরা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া শিমুলডাঙ্গী স্কুল মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাহাত আরা বেগম বলেন, আপনাদের স্যার ৩৭ বছর ধরে রাজনীতি করছেন। প্রতিবারই তিনি এই আসন থেকে নির্বাচন করেছেন। আজ শুধু একটি কথাই বলব তিনি প্রচণ্ড কষ্ট করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। 

তিনি বলেন, এই ৩৭ বছরের মধ্যে ১৬ বছর তিনি (মির্জা ফখরুল) ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি, ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারেননি। মোট ১১ বার তিনি কারাগারে গেছেন। একবার টানা সাত মাস, আবার কখনো তিন মাস, দুই মাস কিংবা এক মাস করে কারাভোগ করতে হয়েছে।

বক্তব্যে আবেগ প্রকাশ করে রাহাত আরা বেগম বলেন, আপনারা তাকে একটু শান্তি দিয়েন। তিনি শান্তিতে থাকতে পারেন না। দেশ যখন বিপদের দিকে যায়, তখন তিনি রাতের পর রাত ঘুমাননি।

স্বামীর মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের কষ্টে উনার মন কাঁদে। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান-বৌদ্ধ সবাইকে নিয়েই। ঢাকায় থাকার সময় ঠাকুরগাঁওয়ের মানুষ রিকশা চালাচ্ছে এই কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়তেন। বাসায় বসে আমাকে বলতেন, আমার দেশের মানুষ ভালো নেই। কবে আমরা মুক্তি পাব? কবে মানুষের মুখে হাসি ফোটাতে পারব?

রাহাত আরা বেগম আরও বলেন, আমরা হিন্দু-মুসলমান বুঝি না। সবচেয়ে বড় ধর্ম হলো মানবধর্ম। মানবধর্মের চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। উনি চান আপনাদের মুখে হাসি ফুটুক।

উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এবার আপনাদের স্যারকে জয়যুক্ত করুন। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের কথা তিনি শুনবেন। তখন দেশ আরও এগিয়ে যাবে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026