ওসমান হাদির অবস্থা ‘ভেরি ফেভারেবল’ মন্তব্য চিকিৎসকের

ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর আগে তার অবস্থাকে ‘ভেরি ফেভারেবল কনডিশন’ বলে উল্লেখ করেন চিকিৎসকরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুরে গেছেন।

বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্স। এতে ওঠানোর আগে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে ‘অনুকূল’ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা।

ওসমান হাদিকে আইসিইউ থেকে বের করার আগের সময়ের একটি প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে এতে চিকিৎসকদের বলতে শোনা যায়, ‘Moving from ICU with a very favourable condition’।

তারা হার্টবিট, ব্লাড প্রেসারসহ শারীরিক অবস্থার বিষয়ে আইসিইউ-এর যন্ত্রের মনিটর দেখিয়ে বর্ণনাও দেন। তবে ভিডিওটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার অবস্থা ‘আশঙ্কাজনক’। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো তাকে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026