১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

ঐতিহ্যগত বাঙালি সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে রাহাত আরা বেগম স্বামীর (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নাম সরাসরি উচ্চারণ না করে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও কষ্টের কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, উনি কিন্তু ৩৭ বছর ধরে রাজনীতি করছেন। ৩৭ বছরের মধ্যে ১৬ বছর তিনি কিন্তু রাতে ঘুমাননি। ভালোমতো খাবারও খাননি। জেলে থেকেছেন।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পর্যন্ত ১১ বার জেল খেটেছেন। এর মধ্যে একবার টানা সাত মাস এবং বাকিবার তিন মাস, দুই মাস ও এক মাস করে জেলে ছিলেন।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, আপনারা তার (মির্জা ফখরুল) পাশে আছেন তো? তিনি এতটাই কষ্ট করেছেন, তাকে আপনারা একটু শান্তি দিয়েন!

রোববার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া শিমুলডাঙ্গী স্কুল মাঠে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম।

রাহাত আরা বেগম আরও বলেন, দেশ যখন বিপদের মধ্য দিয়ে যায়, তখন তার স্বামী দেশের মানুষের জন্য শান্তি পান না। দেশের মানুষের দুরবস্থা দেখে তার মন কাঁদে। বাসায় যখন আমার সঙ্গে তার আলাপ হয়, তখন তিনি বলেন, দেশের লোকজন ভালো নেই। কবে দেশের মানুষ মুক্তি পাবে, তাদের মুখে হাসি ফোটাব, ওদের মুক্তি কবে হবে। এই বলে তিনি কেঁদে দেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, গড়েয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সমাবেশের পর রাহাত আরা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি সমাবেশে যোগ দেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026