আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি অকশন

আবুধাবিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বসবে আইপিএলের মিনি অকশন। অংশ নিচ্ছেন মোস্তাফিজসহ বাংলাদেশের সাত ক্রিকেটার। থাকবেন ক্রিকেট বিশ্বের আরও ৩৪৩ জন। যদিও, ফ্র্যাঞ্চাইজিগুলোর স্লট ফাঁকা মাত্র ৭৭টি। সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের পকেটে, ৬৪ কোটি রূপি। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা।

আইপিএল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার দানব। যাদের ধারে কাছে নেই কেউই। বিগ ব্যাশ, এসএ টি২০, পিএসএল, আইএল টি-টোয়েন্টি কিংবা বিপিএল, সবার লড়াই দ্বিতীয় পজিশনটার জন্য। প্রথম জায়গাটার একক কর্তৃত্ব আইপিএলের। সেটা শুধু ক্রিকেটের মান কিংবা গ্ল্যামারে নয়। অর্থের দিক দিয়ে এটাই দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রীড়া ইভেন্ট। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক লক্ষ কোটি টাকা।

গত বছর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিলো সৌদি আরবের জেদ্দায়। মরুর বুকে ক্রিকেটকে জনপ্রিয় করতে সৌদি সরকারের সঙ্গে ভাতৃত্বের নিদর্শন স্বরূপ দেশ ছেড়ে কয়েক শ মাইল দূরে এ আয়োজনে সবাইকে চমকে দিয়েছিলো বিসিসিআই। এবার মিনি নিলামও হবে মধ্যপ্রাচ্যের আরেক শহর আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বাংলাদেশ সময় দুপুর তিনটা নাগাদ শুরু হবে নিলামের আনুষ্ঠানিকতা।



এবারের নিলামে বিভিন্ন দেশ থেকে মোট সাড়ে তিনশ ক্রিকেটার অংশ নেবেন নিজেদের ভাগ্য যাচাইয়ে। যেখানে থাকবেন বাংলাদেশেরও সাতজন। ২ কোটি রূপি ভিত্তিমূল্যে সবার ওপরে থাকবেন মোস্তাফিজুর রহমান। আর ৭৫ লাখ ভিত্তিমূল্যে থাকবেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। আর সর্বনিম্ন ৩০ লাখের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। সাকিব আল হাসান নিজের নাম দিলেও শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে দেয়া হয়েছে চূড়ান্ত তালিকা।

সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে অংশ নেবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বেশ কয়েকজন ক্রিকেটার ছেড়ে দেয়ায় তাদের পকেটে আছে সর্বোচ্চ ৬৪ কোটি রূপি। তারা নিতে পারবে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার। চেন্নাই এর পকেটে টাকা ৪৩ কোটি, ক্রিকেটার নিতে পারবে ৯ জন। সবচেয়ে কম টাকা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে। ১৬ কোটি রূপিতে তাদের নিতে হবে ৮ জনকে। ৩৫০ ক্রিকেটারের মধ্যে বিদেশি আছেন ১১০ জন। তবে এর মধ্যে দল পাবেন মাত্র ৩১ জন ক্রিকেটার।

এই প্রতিযোগিতার বাজারে সেই ক্রিকেটারদের নিয়েই বাজি ধরবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যাদের হাতে থাকবে পুরো টুর্নামেন্ট খেলার এনওসি। এবারও সেখানেই পিছিয়ে বাংলাদেশের সাতজন। একমাত্র রকিবুল হাসান ছাড়া কারো কাছেই নেই পুরো টুর্নামেন্ট খেলতে বিসিবির অনাপত্তিপত্র। মোস্তাফিজসহ বাকি ছয়জনকে বিভিন্ন মেয়াদের জন্য এনওসি দিয়েছে বিসিবি।

মূলত, এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য জাতীয় দলের কাউকেই পুরো আইপিএল খেলার অনুমতি দেয়নি বোর্ড। পুরানো ইতিহাস মনে রাখলে, এ ধরণের ক্রিকেটারদের নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারও সেরকম কিছু হলে কপাল পুড়বে মোস্তাফিজসহ বাকিদের।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026