জামায়াতের যুব ম্যারাথনে লাখো নেতাকর্মীর ঢল

মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব ম্যারাথনে লাখো নেতাকর্মীর ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।উদ্বোধনের পূর্বেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। এতে করে পুরো এলাকা হয়ে উঠে উৎসবমুখর পরিবেশ।

জামায়াত সূত্র জানায়, বিজয় দিবসের এই যুব ম্যারাথনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি রূপ নেয় এক বৃহৎ জনসমাবেশে।

ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্সল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যরা ছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বিজয় দিবসকে ঘিরে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আয়োজকদের ভাষ্য, এই যুব ম্যারাথনের মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026