একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এ বঙ্গ জনপদের মানুষ করেছে, আমরা সে লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই।

আজকের ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো, যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চায় স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ।’

তিনি বলেন, ‘ওসমান হাদিকে যারা হত্যাচেষ্টা করেছে তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি এ সরকার। আমাদের নিরাপত্তা নিজেরদেরই নিশ্চিত করতে হবে।
ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। জনগণকে আমরা আবার আহ্বান জানাব, ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে বলেও জানান এনসিপির এ নেতা। তিনি বলেন, ‘সামনের যে নির্বাচন, এ নির্বাচন হচ্ছে গণভোট। আগামী নির্বাচনে, গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে, আমরা সে প্রত্যাশা রাখি। এনসিপির যারা পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ এর পক্ষে, শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কখনোই আর বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় ফিরে নেব না।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026