'রাজাকার’ স্লোগান দিয়ে বিএনপির হামলা, অভিযোগ জামায়াতের

মহান বিজয় দিবস উপলক্ষে মিছিল শেষে ফেরার পথে ভোলায় জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। হামলার সময় ‘রাজাকার’ স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও দাবি দলটির।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ভোলা সদর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা আমির মাওলানা কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীরা দুই দফা অতর্কিত হামলা চালিয়ে জামায়াতের অন্তত ১০ জন নেতা-কর্মীকে আহত করেছে। এ ছাড়া জামায়াত-সমর্থিত ৪ থেকে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। তাঁর দাবি, বিএনপি বিজয় দিবসের মিছিল পছন্দ না করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

মাওলানা কামাল হোসেন আরও অভিযোগ করেন, মিছিল থেকে ফেরার সময় জামায়াত নেতা-কর্মীদের লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। এর আগে সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজার এলাকায় জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জামায়াত-সমর্থিত একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়।

ঘটনার সময় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে বিএনপি কর্মীদের বাধার মুখে পড়েন অন্তত পাঁচজন সাংবাদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা বাজার এলাকায় অবস্থান নেন। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026