তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন ১০ জন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

জানা যায়, বিএনপির উদ্যোগে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতায় ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া প্রভৃতি। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী এক মিনিটের একটি রিল তৈরি করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ফেসবুক পেইজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। ৩০ ভাগ জনমত এবং ৭০ ভাগ জুড়ি বোর্ডের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। আজ থেকেই প্রতিযোগিতা শুরু হবে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

তিনি বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

‘আমার ভাবনায় বাংলাদেশ’- প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও ভাবনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ের কমিটির সদস্য সাইমন পারভেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026