বিজয় দিবসের অনুষ্ঠানে প্রাণ হারাল বিএনপি নেতা

নোয়াখালীর চাটখিলে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রবাসী এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নে দোয়া অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। নিহত মোরশেদ আলম শিব্বির (৪৮) বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামার বাড়ির আবদুল হকের সন্তান। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রবাসী বিএনপি নেতা। কয়েক মাস আগে ছুটি নিয়ে সৌদি আরব থেকে দেশে আসেন শিব্বির।

বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা জি এম ওমর ফারুক জানান, সন্ধ্যায় ইউনিয়নের ইসলামপুরে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোরশেদ আলম শিব্বির অসুস্থ হয়ে পড়েন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার আবনতির কারণে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নিহত মোরশেদকে নোয়াখালীর জেলা সদরের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলেই ডাক্তাররা জানিয়েছেন।

এদিকে শিব্বিরের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাবেক ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম হাসান বলেন, ‘মোরশেদ আলম পারিবারিকভাবে বিএনপির রাজনীতি করে এসেছেন। তিনি এলাকায় দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তার আকস্মিক বিদায় আমাদের মাঝে নিস্তব্ধতা নেমে এসেছে।’

এ বিষয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শোক প্রকাশ করে বলেন, ‘বিএনপি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026