একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে : দুদু

দেশে নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে দেশে নির্বাচন না হয়। এই অবস্থায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে দেশের ক্ষতি হবে। যদি কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তাহলে লাভবান হবে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশ। কিন্তু বাংলাদেশের জনগণের কোনো লাভ হবে না।

তিনি বলেন, অতীতে যেমন একটি গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি ২৪-এ আরেকটি গণহত্যাকারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই দুই শক্তির চরিত্র এক। বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, গণতন্ত্রের দল এবং জনগণের সমর্থিত দল। ভালো মানুষের মুখোশ পরে কেউ যদি বিভ্রান্তি ছড়াতে চায়, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো ভুল সিদ্ধান্ত আমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করতে পারে।

প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে সুস্থ-সবল অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে আনেন। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক শামমী আখতার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026