নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ ৪৫ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

মির্জা আব্বাসের আইনজীবী আবু বকর সিদ্দিক ও মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবীরা বলেন, বুধবার পৃথক দুই থানার মামলায় চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা তাদের অব্যাহতি চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেছেন।

অব্যাহতিপ্রাপ্তদের উল্লেখযোগ্যেরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নিরব, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

পল্টন থানার মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের এক হাজার থেকে এক হাজার ২০০ নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শান্তিনগরের দিকে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি অগ্রসর হয়। বিকেল ৫ টার সময় শান্তিনগর ক্রসিংয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন ভাঙচুর করতে থাকে। পুলিশ ছত্রভঙ্গ করতে চাইলে তারা আরও উগ্র হয়ে উঠে। পুলিশের কাজে বাঁধা দেয়। পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশকে হত্যার উদ্দেশ্যে পাঁচটি ককটেল নিক্ষেপ করে। এর ফলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় তৎকালীন সময়ের পল্টন থানার উপপরিদর্শক মেহেদী মাকসুদ বাদী মামলাটি দায়ের করেন।

একই বছরের ২৬ মার্চ পল্টন থানার উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে এই মামলায় উচ্চ আদালত থেকে মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমেদকে অব্যাহতি দেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় বিএনপির ১৫০ থেকে ২০০ নেতাকর্মী ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি মিছিল করে। বিকাল সাড়ে চারটার সময় উচ্ছৃঙ্খল আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদান করে। পুলিশ তাদের নিষেধ করলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। ফলে ৩ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই দিনেই শাহজাহানপুর থানা উপপরিদর্শক মো. আশরাফ আলী মামলা মামলা করেন।

ওই বছরের ২০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন মুন্সি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে এই মামলায় উচ্চ আদালত থেকে মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমেদ অব্যাহতি পেয়েছেন।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026