চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান কোচ

গত কয়েক বছরে ম্যাজিকাল চেয়ারের মতো পরিবর্তন এসেছে পাকিস্তানের কোচিং প্যানেলে। কেউই চাকরি লম্বা করতে পারেননি। সংযোজন-বিয়োজনের এই ধারাবাহিকতায় এবার দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ আজহার মাহমুদ।

আজহারের সঙ্গে পিসিবির চুক্তি ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। অবশ্য চুক্তির মেয়াদের আগে চাকরি ছাড়লেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২১ সালের পর থেকে পাকিস্তান টেস্ট দলে এটি সপ্তম হেড কোচ পরিবর্তন। এই সময়টাতে কোচিং কাঠামোও একাধিকবার বদলেছে, কখনো টিম ডিরেক্টর, কখনো আলাদা কোচিং সেটআপ দেখা গেছে।

আগামী বছরের মার্চ–এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজের আগে পর্যন্ত পাকিস্তান টেস্ট দলের কোনো ম্যাচ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ বিরতির কারণে এখনই কোচিং কাঠামোয় এই পরিবর্তন আনাই যুক্তিযুক্ত মনে করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে আজহার মাহমুদ সব ফরম্যাটের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান। সাদা বলের দলে তিনি কাজ করছিলেন গ্যারি কার্স্টেনের সঙ্গে এবং টেস্ট দলে ছিলেন জেসন গিলেস্পির কোচিং স্টাফে। একই সময়ে তিনি অন্তর্বর্তীকালীনভাবে একটি সাদা বলের সিরিজও তদারকি করেন।

পাকিস্তান দলের সঙ্গে এর আগেও কাজ করেছেন আজহার মাহমুদ। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি মিকি আর্থারের অধীনে বোলিং কোচ ছিলেন। বর্তমানে তিনি আইএলটি২০ লিগে ডেজার্ট ভাইপার্সের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
আইসিসি পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026