আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’

ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মের সুবাদে ২০২৪ সালে ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন সরফরাজ খান। ওই সময়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ডানহাতি এই ব্যাটার টেস্টের ১১ ইনিংসে তিন ফিফটি ও একটি সেঞ্চুরি করেন। এরপর বাদ পড়ে যেন ফেরার দরজাটাই বন্ধ হয়ে গেছে। একইভাবে ঘরোয়া টি-টোয়েন্টি রান করেও আইপিএলে প্রায় উপেক্ষিতই থাকেন সরফরাজ। এবারও বাদ যেতে যেতে নিলামে দল পেয়েছেন।


গতকাল (মঙ্গলবার) ২০২৬ আইপিএলের মিনি নিলামে সরফরাজ খানকে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেই নিয়েছে চেন্নাই সুপার কিংস। এর আগে প্রথমবার তার নাম নিলামে তোলা হলেও, কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

পরে এক্সিলারেটেড রাউন্ডে আবার তোলা হলে সরফরাজের জন্য বিড করে চেন্নাই। আর কেউ তাতে প্রতিদ্বন্দ্বিতা না করায় ভিত্তিমূল্যেই চেন্নাইতে ডানহাতি এই ব্যাটারের জায়গা হয়। অথচ চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে উড়ন্ত ফর্ম দেখাচ্ছেন সরফরাজ। ৬ ম্যাচে ৬৪ গড় এবং ১৮২.৮৫ স্ট্রাইকরেটে তিনি ২৫৬ রান করেছেন।

নিলামের কয়েক ঘণ্টা আগেও ভারতের অন্যতম জনপ্রিয় এই ঘরোয়া লিগে ২২ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। ধারাবাহিক ফর্মে থাকা সত্ত্বেও নিলামে দল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে সরফরাজকে। তিন বছর পর তিনি আইপিএলে ফিরছেন, সর্বশেষ ২০২২ আসরে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে দল পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন সরফরাজ। যাকে তিনি তুলনা করেছেন নতুন জীবন পাওয়ার সঙ্গে।

আবারও জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়ায় চেন্নাইকে ধন্যবাদ জানিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে সরফরাজ লিখেছেন, ‘আমাকে নতুন জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, সিএসকে।’ তাকে স্বাগত জানিয়ে পোস্ট করেছে চেন্নাই–ও। এর আগে সরফরাজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও দিল্লির হয়ে খেলেছেন। প্রথমবার যুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনির দলে।

গতকাল নিলামের টেবিলে অবশ্য চেন্নাই ঝড় তুলেছে আনক্যাপড বা অনভিষিক্ত ক্রিকেটারদের নিয়ে। আইপিএলের ইতিহাসে তারা সর্বোচ্চ ১৪ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কার্তিক শর্মা ও প্রশান্ত বীরকে। নিলামের আগে আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি আলোচনায় আসে নিজেদের দীর্ঘ সময়ের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়ে। তার সঙ্গে স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে সঞ্জু স্যামসনকে নেয় চেন্নাই।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আ. লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল : রাশেদ খান Feb 05, 2026
img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
আইসিসি পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026