হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে দেশটির হাসপাতালে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হাদিকে দেখতে হাসপাতালে যান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেস উইং থেকে বলা হয়, এদিন রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। এর আগে ওসমান হাদির অবস্থা অতন্ত্য ক্রিটিক্যাল বা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

তিনি বলেন, ‘আজকেও শরিফ ওসমান হাদির সিটিস্ক্যান করা হয়েছে। তার ব্রেনের যে স্কেমিয়া ছিল, সেটি কিছুটা বেড়েছে। হার্ট, লাংস, কিডনি ভেন্টিলেশন সাপোর্টে ফাংশন করছে। ইউরিন আউটপুট আগের মতোই সাপোর্টের মাধ্যমে হচ্ছে।’

গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় হাদিকে। হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানায় অর্থ উপদেষ্টা।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026