জামালপুরে বিএনপিতে যোগ দিলেন কৃষকলীগের সাবেক ২ নেতা

জামালপুরের মাদারগঞ্জে কৃষকলীগের ২ নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের কাছে তারা যোগদান করেন৷

যোগদানকৃতরা হলেন মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু, এবং একই এলাকার বাসিন্দা ও পৌর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন৷

এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

কাদের খান বলেন, আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন ছেলেবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ৯০ দশক থেকে তারা বিএনপি করে৷ দলের বিভিন্ন দায়িত্ব তারা পালন করেছে৷ কয়েক বছর আগে তারা আওয়ামী লীগে ভেড়ে। ঘরের ছেলে ঘরে ফেরায় আমরা তাদের স্বাগত জানিয়েছি।

ভিক্কু বলেন, আমি ১৯৮৬ সাল থেকে বিএনপি করি। বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলাম। মাদারগঞ্জ পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়ীক চাপে ২০১৮ সালে বিএনপি ছাড়তে হয়েছিল৷ কিন্তু মনে প্রাণে বিএনপিকে ভালোবাসি। আমার রক্তে বিএনপি মিশে আছে৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মৎস্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবু, সহ শ্রম বিষয়ক সম্পাদক লিটন মিয়া, পৌর বিএনপির প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ঝিকু, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা তামিম আহমেদ সবুজ প্রমুখ।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026