মোস্তাফিজের মতো বোলার বিশ্বে আর নেই : আশরাফুল

আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নয় কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ এমন দাম পাওয়ায় খুশি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

মোস্তাফিজের পুরো মৌসুমে খেলা নিয়ে যদিও সংশয় রয়েছে। সেসময় বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। সেজন্য পুরো আইপিএলে খেলা হবে না তার। ২৬ মার্চ শুরু হবে আইপিএল।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, আইপিএলে আরও বেশি বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আরও অনেক ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা সুযোগ পেলে তাদের মান আরও বাড়বে। মোস্তাফিজের সর্বোচ্চ টাকায় বিক্রি হওয়াটা গর্বের বিষয়।’

কেন মোস্তাফিজকে নিয়ে এমন কাড়াকাড়ি পড়ে গেল আইপিএলে? আশরাফুল জানালেন তার কারণ, ‘তার বিশেষ দক্ষতা যে আছে, সেটা পরিষ্কার। আর সেটাই এই চাহিদা তৈরি করে। সে আলাদা, এবং বলা যায়, তার মতো বোলার বিশ্বে আর নেই।’

মোস্তাফিজকে ব্যাখ্যা করতে গিয়ে মুত্তিয়া মুরালিধরনের প্রসঙ্গও টানলেন আশরাফুল। তিনি বলেন, ‘আমি নিজে মুত্তিয়া মুরালিধরনের বিপক্ষে খেলেছি, তিনি একজন ডানহাতি অফস্পিনার। মোস্তাফিজ যদিও একজন ফাস্ট বোলার, তবু সে বলের ওপর মুরালির মতোই অনেক রেভোলিউশন তৈরি করে… তাকে খেলা খুবই কঠিন, আর উইকেটে যদি সামান্য সহায়তাও থাকে, তাহলে বল গ্রিপ করায় কাজটা আরও কঠিন হয়ে যায়।’

প্রধান নির্বাচক গাজী আশরাফও আশরাফুলের সঙ্গে একমত। তিনি বলেন, ‘আমরা অনেক সময় অনেক খেলোয়াড়ের মূল্য বুঝতে পারি না। আইপিএলের নিলামে অনেক অভিজ্ঞ ও টেকনিক্যাল মানুষ থাকেন, যারা একজন খেলোয়াড়ের প্রকৃত মূল্য বুঝতে পারেন। জানেন কতটা প্রভাব রাখতে পারে কোন খেলোয়াড়। মোস্তাফিজের ক্ষেত্রে সেটাই হয়েছে। এখন মোস্তাফিজের ওপর বাড়তি চাপ। তাকে পারফর্ম করতে হবে।’

এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র মোস্তাফিজই দল পেয়েছেন। মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসাবে কেকেআরের জার্সিতে আইপিএলে খেলবেন মোস্তাফিজ।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026