বিএনপি সরকারে এলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি রেশন কার্ডের মাধ্যমে সুলভমূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর বিএনপি কার্যালয়ে পৌর মহিলা দলের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী নির্বাচনে এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করবে। ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট একটি পবিত্র আমানত। এই একটি ভোটই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর মুকসুদপুর-কাশিয়ানী কীভাবে চলবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজে ভোট দেবেন এবং অন্যদেরও ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসাহিত করবেন।

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে ধরে সেলিমুজ্জামান সেলিম বলেন, বেগম খালেদা জিয়া নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গঠনসহ নারীদের কর্মসংস্থানের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন।

বর্তমান ও বিগত নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ২০১৪ সালে কোনো নির্বাচনই হয়নি, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে আর ২০২৪ সালে একটি সাজানো-গোছানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সব প্রার্থীই ছিল একটি বিশেষ দলের।

মুকসুদপুর পৌর মহিলাদলের সভানেত্রী নিশাত জাহানের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ পৌর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026
img
যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা চালু ২৫ ফেব্রুয়ারি Feb 07, 2026
img

মার্কিন গোয়েন্দা সংস্থার নথির তথ্য

ইসরায়েলি গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন 'এপস্টেইন' Feb 07, 2026
img
'ধুরন্ধর ২'-এ চমক, রহস্যময় চরিত্রে সালমান খানের গুঞ্জন! Feb 07, 2026
img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026