আরব কাপের ফাইনালে মরক্কোর শিরোপা জয়

আরব কাপের ফাইনালে হলো জমজমাট লড়াই। উজ্জীবিত ফুটবল খেলা জর্ডানকে হারিয়ে শিরোপা জিতেছে মরক্কো। নাটকীয়তায় ভরা ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গিয়েই ৩–২ গোলের জয় নিশ্চিত করে উত্তর আফ্রিকার দলটি।

কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ওসামা তান্নানের গতিময় শট জর্ডান গোলরক্ষকের হাত ফাঁকি দিয়ে জালে জড়ায়। গোল হজমের পর কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফেরে জর্ডান। তবে মরক্কোর আক্রমণ থামেনি।

অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কারিম এল বেরকাউয়ির জোরাল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক। ৩৩তম মিনিটে ম্যাচে নিজেদের প্রথম বড় সুযোগ পায় জর্ডান। হুসাম আবু আল দাহাবের হেড ঝাঁপিয়ে ঠেকান মরক্কো গোলরক্ষক মেহদি বেনাবিদ। এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরে। দ্রুত নেওয়া কর্নার থেকে মোহান্নাদ আবু তাহার ক্রসে চমৎকার হেডে অরক্ষিত অবস্থায় জাল খুঁজে নেন আলি ওলওয়ান। এরপর ৬৮তম মিনিটে লিড নেয় জর্ডান। ডি-বক্সে আশরাফ এল মাহদিওইয়ের হ্যান্ডবলের ঘটনায় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করেন আলি ওলওয়ান।

ম্যাচের শেষ ভাগে আবার নাটক। ৮৭তম মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় সমতা ফেরান আব্দেররাজ্জাক হামেদ-আল্লাহ। মোহাম্মদ হিরমাতের হেড জর্ডান গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল আব্দেররাজ্জাকের গায়ে লেগে পোস্ট ছুঁয়ে সামনে চলে আসে। দ্বিতীয় চেষ্টায় খুব কাছ থেকে জালে পাঠান তিনি। অফসাইডের দাবি জানালেও ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। সমতায় ফেরার উল্লাসে মাতে মরক্কো।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে প্রতি-আক্রমণ থেকে জর্ডানের হয়ে নায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন আলি ওলওয়ান। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তার শরীর বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন তিনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময় শুরু হতেই আবার উত্তেজনা। কয়েক সেকেন্ডের মধ্যেই জালে বল পাঠান মোহান্নাদ আবু তাহা। তবে হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে রুদ্ধশ্বাস লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত কর্নার থেকে মারওয়ানে সাদানের হেডে পোস্টের খুব কাছাকাছি বল পেয়ে যান আব্দেররাজ্জাক। সুযোগ কাজে লাগিয়ে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আল শাবাবের এই ফরোয়ার্ড।

বাকি সময় ব্যবধান ধরে রেখে আরব কাপে নিজেদের দ্বিতীয় শিরোপার উল্লাসে মাতে মরক্কো। ২০১২ সালে প্রথমবার ফাইনাল খেলেই শিরোপা জিতেছিল তারা, এবারও ফাইনাল মঞ্চেই হাসল উত্তর আফ্রিকার দলটি।

শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই সামনে আরেক বড় পরীক্ষা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সে নামতে হবে মরক্কোকে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026