হামলা-ভাঙচুর নয়; হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ : সারোয়ার তুষার

হামলা বা ভাঙচুর নয়, ওসমান হাদি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলেন বিকল্প প্রতিষ্ঠান।

আজ শুক্রবার নিজের ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। যেকোনোমূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে বলেও জানান এনসিপির এই নেতা।

ফেসবুক পোস্টে সারোয়ার তুষার বলেন, হাদির লাশ দেশে আসার আগেই যারা হাদির সাথে বেঈমানি করে দেশে একটা নৈরাজ্যের দাবানল ছড়িয়ে দিতে চাচ্ছে, তাদের অন্তর্ঘাতমূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের থাকতে হবে। হামলা, ভাঙচুর নয়; হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ। বিকল্প প্রতিষ্ঠান।

তিনি আরো বলেন, গোটা দেশ যখন হাদির শোকে মুহ্যমান, তখন যারা পেছন থেকে এই স্যাবোটেজ করলেন, তারা দেশকে গভীর সংকটে ঠেলে দিতে চাচ্ছেন।

যেকোনো মূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে। আমরা ভুলে যাব না হাদি নির্বাচন করতে চেয়েছিলেন।

সরকারের মধ্যে ভেতরের কালসাপগুলা সুযোগ পেলেই ছোবল মারছে বলেও মন্তব্য করেন সারোয়ার তুষার।

গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026