হাদির পথ ধরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে : সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আন্দোলন শেষ হয়ে যায়নি, বিপ্লব শেষ হয়ে যায়নি। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমনিভাবে আমাদের ভাই হাদি রক্ত দিয়ে গিয়েছেন, কিন্তু আপোষ করেননি। আমাদের সবাইকে হাদির পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আবদুস সালাম বলেন, আমাদের সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম। আধিপত্যবাদের পক্ষে যারাই কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এছাড়া দেশকে আমরা রক্ষা করতে পারবো না। দেশকে আমাদের রক্ষা করতে হবে।

তিনি বলেন, আজকে আমাদের যারা অন্য দৃষ্টিতে দেখছেন, তাদেরকে বলবো, বাংলাদেশকে হজম করতে যাইয়েন না। বাংলাদেশকে হজম করা অত সহজ না। বাংলাদেশকে আমরা রক্ত দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছি। আজকের রক্ত দিয়ে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি। প্রয়োজনে এই সংগ্রামকে আরও দীর্ঘায়িত করতে হবে। কিন্তু কোনোভাবেই আপোষের ফর্মুলায় যাওয়া যাবে না।

আবদুস সালাম বলেন, কারা হাদীকে হত্যা করেছে, এটা পরিষ্কার। কিন্তু আমি ধিক্কার জানাই এই সরকার ও পুলিশকে। একটা চিহ্নিত খুনি, যাদের আপনারা চিনেন এবং তার অতীত রেকর্ড আছে, তারপরও কেন এই খুনিকে গ্রেপ্তার করতে পারলেন না। এই ব্যর্থতা কার। হাদির খুনিকে গ্রেপ্তার করতে পারলেন না এটা কি মেনে নেওয়া যায়? ফ্যাসিবাদের দোসরা এখনো বিভিন্ন জায়গায় বসে থাকবে এটা কখনো হতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিপ্লবের কথা চিন্তা করেছেন। বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে এবং জয়লাভ করেছে। কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, সেটি পূরণ হয়নি। হতাশ হওয়ার কিছু নেই। আশার দিক এটাই যে- কেউ কখনো আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি।

সরকারের উদ্দেশে সালাম বলেন, আমরা বারবার বলেছি ৫ আগস্টের পরে, আপনারা স্বৈরাচারের ‘ভূতকে’ প্রশাসনে, সমাজের বিভিন্ন জায়গায় দায়িত্বে রেখে সফলভাবে দেশ পরিচালনা করবেন, সফলভাবে একটি নির্বাচন করবেন, তারা কখনোই সেটা হতে দেবে না। এখনতো উপদেষ্টারা কিছুটা বুঝতে পারছেন। 

তিনি আরও বলেন, প্রথম দিকে সময়গুলো নষ্ট করেছেন। আমরা বলেছিলাম জুলাইয়ের স্পিরিট থাকা অবস্থায় তাদের সরাতে হবে এবং একটি জাতীয় নির্বাচন, সংস্কার ও বিচার করতে হবে। কিন্তু সে সময় আমাদের কথা আপনাদের ভালো লাগেনি। এখনো বলি— যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে জুলাইয়ের স্পিরিট আবারও আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবারও ফিরিয়ে আনতে হবে।

বিএনপি চেয়াপারসনের এই উপদেষ্টা বলেন, এই লড়াই কোনো সাধারণ লড়াই নয়। এই লড়াই হলো আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার লড়াই। এখানে তাদেরও (আ.লীগ) স্বার্থ আছে। তাদের স্বার্থের জলাঞ্জলি এত আগে দিয়ে দিবে, এটা ভাবার কোনো কারণ নেই। যে সমস্ত বুদ্ধিজীবী-সাংবাদিকরা বলা শুরু করেছে যে, আওয়ামী লীগের প্রতি অবিচার করা হচ্ছে, তাদের কেন নির্বাচনে সুযোগ দেওয়া হবে না। যারা যারা এসব কথা বলেছে, তাদেরকে আগে হাদীর হত্যার জবাব দিতে হবে। 

নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026