সরকারের নজিরবিহীন ব্যর্থতার কারণেই সন্ত্রাসী ঘটনার বিস্তার ঘটছে : সাইফুল হক

সরকারের নজিরবিহীন ব্যর্থতার কারণেই সন্ত্রাসী ঘটনার বিস্তার ঘটছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্র ও ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট, নিউএজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেছেন—এসব সন্ত্রাসী ঘটনার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

আজ শুক্রবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাইফুল হক।

তিনি বলেন, দুটি সংবাদপত্রসহ বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতার অংশ।
এর লক্ষ্য দেশকে আরো নৈরাজ্য ও সংঘাত-সংঘর্ষের পথে ঠেলে দেওয়া, যাতে আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন ও গণভোট বানচাল হয়ে যায়। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই ঝুঁকিতে নিপতিত করা যাবে না। যারা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের মানুষ নয়, তারা গণতন্ত্রেরও কেউই নয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সরকারের দুর্বলতা ও অকার্যকারিতার সুযোগ গ্রহণ করছে নানা স্বার্থান্বেষী চক্র।
পতিত ফ্যাসিস্টদের মতো এরাও উগ্র বলপ্রয়োগ ও জবরদস্তির মাধ্যমে নতুন আরেক ধরনের ফ্যাসিস্ট চিন্তা-চেতনা চাপিয়ে দিতে চায়। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অধিকার সচেতন মানুষ কোনো ধরনের জবরদস্তি ও উগ্রবাদিতাকে গ্রহণ করবে না।

তিনি বলেন, এসব সন্ত্রাসী ঘটনার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এই বার্তা যাচ্ছে—গণ-অভ্যুত্থানের দেড় বছর পরেও বাংলাদেশে নানা নামের চরমপন্থীরা বিপজ্জনকভাবে তৎপর। এদের তৎপরতার পেছনে সরকারের কোনো না কোনো অংশের মদদ দানের কথাও আলোচিত হচ্ছে।
তিনি অবিলম্বে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। একইসঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান তিনি।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026