হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরের দিঘুলীয়া বেপারীপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, দিল্লিতে বসে মানুষ খুনের নকশা করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকেও গুলি করা হয়।

গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। ওসমান হাদিকে যারা গুলি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। কীভাবে তারা পালাল, সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে হবে।

আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে টুকু বলেন, জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটের অধিকার আবার নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে। বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করেছেন।

তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সুস্থ অবস্থায় কারাবরণ করেছেন, অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হতে হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য সবাই দোয়া করবেন।

টুকু বলেন, টাঙ্গাইলকে নতুনভাবে সাজানো হবে।

এখানে কোনো সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক থাকবে না। একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সবার সহযোগিতা চাই।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026