ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ সূচি প্রকাশ

ডিসেম্বরের শুরুতেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। অন্যতম ফেভারিট ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কবে কার সঙ্গে লড়বে তা কারও অজানা নয়। এরই মাঝে তারা দুটি ইউরোপীয় দেশ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা সাজায়। তবে ম্যাচের সময় ও ভেন্যু চূড়ান্ত হলো আজ (শুক্রবার)। আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

২০২৬ সালের ফিফার প্রথম উইন্ডো হবে মার্চ মাসে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আসন্ন উইন্ডোতে সেলেসাওদের দুটি ম্যাচের সূচি ঠিক করেছে। কার্লো আনচেলত্তির দল ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে। এর পাঁচ দিন পর (৩১ মার্চ) অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। ওই সময় ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্যাম্প করবে ব্রাজিল।

সিবিএফ জানিয়েছে, আসন্ন ম্যাচ দুটি চলাকালে ব্রাজিল জাতীয় দল অরল্যান্ডোতে অবস্থিত ইএসপিএন কমপ্লেক্সে অবস্থান ও অনুশীলন করবে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য দলটি কেবল ম্যাচের আগের দিন বোস্টনে যাবে। খেলা শেষ হওয়ার পরপরই আবার ফিরে আসবে অরল্যান্ডোতে। ব্রাজিল জাতীয় পুরুষ দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো বলেন, ‘বিশ্ব ফুটবলের শীর্ষ সারির দুই দলের বিপক্ষে দুটি উচ্চমানের ম্যাচ হতে যাচ্ছে। আমরা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পরই সিদ্ধান্ত নিয়েছিলাম শক্তিশালী ও ভালো র‍্যাঙ্কিংয়ে থাকা দলগুলোর সঙ্গে খেলব– যারা ভিন্ন ভিন্ন ফুটবল ঘরানার প্রতিনিধিত্ব করে। আমরা এশিয়া ও আফ্রিকার দলগুলোর বিপক্ষে খেলেছি, এবার এমন ইউরোপীয় দল চেয়েছি যারা বাস্তবিক অর্থেই ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে পারে।’

ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ২৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত খেলা চূড়ান্ত করা হয় ২৬ মার্চ। যাতে মার্চ ফিফা উইন্ডোর দুই প্রীতি ম্যাচের মাঝে বিরতি বেশি পাওয়া যায়। এটি হবে কোচ কার্লো আনচেলত্তির জন্য বিশ্বকাপের দল ঘোষণার আগে খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর জুনে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে সেই স্কোয়াডের সদস্যরা একত্রিত হবেন।

সিবিএফ সিদ্ধান্ত নিয়েছে- ২০২৬ সালের প্রথম প্রীতি ম্যাচগুলোর সব প্রস্তুতি অরল্যান্ডোতেই হবে, কারণ ২০২৪ কোপা আমেরিকার আগে এখানকার অবকাঠামো তাদের ভালো অভিজ্ঞতা দিয়েছে। বিশ্বকাপে ব্রাজিল প্রতিটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে এবং গ্রুপসেরা হলে পুরো টুর্নামেন্টজুড়েই তাদের দেশটিতে থাকতে পারে। সেক্ষেত্রে নিউইয়র্ককে দলটির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। চার দিনের পরিদর্শন ও মূল্যায়নের পর সিবিএফ তাদের পছন্দের ট্রেনিং সেন্টার নির্বাচন করেছে।

যদিও সিবিএফ এখনও ফিফার কাছ থেকে ক্যাম্পের ভেন্যু নিয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ১৬ জানুয়ারি সেটি ঘোষণা করা হতে পারে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। যেখানে ব্রাজিলের অভিযান শুরু হবে ১৩ জুন, নিউজার্সি/নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কো।

এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতি এবং ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026