তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা

 তৃতীয় দিনের মতো দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দিতে ধারাবাহিক এই মতবিনিয় সভার আয়োজন করা হয়।

আজ (শনিবার) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। সভায় অর্ধ শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যমত সদস্য শায়রুল কবির খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রাথমিক দলীয় প্রার্থীদের নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের মতবিনিয় সভা শুরু হয়েছে।

এর আগে গত ১৭ ও ১৮ ডিসেম্বর ১৯০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় প্রার্থীদের মনোননয়পত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজেদের বিরুদ্ধে থাকা মামলার সঠিক তথ্য দিতে, মনোনয়ন ফরম পূরণের সময়ে আইনজ্ঞদের সহায়তা নেওয়া ও নির্বাচনের আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সভায় নিদেজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, ভোটের প্রচার কৌশল নিয়ে প্রার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে মাসিক সম্মানী ভাতা প্রদানসহ যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়।

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল 

সিজনাল ভাইরাসে সংক্রমণে আক্রান্ত হয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, চিকিৎসকের পরামর্শে গুলশানের বাসভবনে চিকিৎসাধীন আছেন তিনি।

শায়রুল কবির জানান, ভাইরাসে সংক্রমণ আক্রান্ত হয়ে গতকাল গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ২৭২টি আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী দিয়েছে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026