আ.লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে হাদিকে হত্যা করেছে : সালাউদ্দিন বাবু

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আওয়ামী লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক ক্রিকেট খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক ও জনপ্রিয় তরুণ রাজনৈতিক নেতা। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের পক্ষে তার সোচ্চার ভূমিকার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিরোধী মত দমনে আওয়ামী লীগের ধারাবাহিক রাজনৈতিক হত্যাকাণ্ডেরই অংশ।

তিনি আরও বলেন, হাদি ছিলেন জাতির একজন বীর সন্তান। তার কণ্ঠে ছিল নিপীড়িত মানুষের আর্তনাদ, তার কলম ও বক্তব্যে উঠে আসত অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। এ কারণেই তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ধরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন-পীড়ন, গুম, খুন ও হামলার রাজনীতি চালিয়ে আসছে। হাদী হত্যাকাণ্ড তারই জঘন্য উদাহরণ। জনগণ আজ এই রক্তের রাজনীতি থেকে মুক্তি চায়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যেন দায় এড়িয়ে যেতে না পারে, সেদিকে নজর দিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

ডা. সালাউদ্দিন বাবু হাদির পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে। হাদীর আত্মত্যাগ বৃথা যাবে না। তার দেখা স্বপ্নের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

কাঠগড়া যুব সমাজের উদ্যোগে মরহুম দেওয়ান ইদ্রিস স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে গাজীরচট ফুটবল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ইয়াপুর ইউনিয়ন ফাইটার্সকে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

টিজে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026