ওসমান হাদিকে জার্সি উৎসর্গ রাজশাহী ওয়ারিয়র্সের

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। রাষ্ট্রীয়ভাবে আজ (শনিবার) তার জন্য শোক পালন করা হচ্ছে। হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স।


আজ এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায় হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে স্মরণীয় এই জার্সিটি প্রকাশ করবে।’



দলটি বলছে, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।’ পরবর্তীতে ফেসবুক পোস্টে রাজশাহী ওয়ারিয়র্স লিখেছে, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট পর্বের পর ক্রমান্বয়ে চট্টগ্রাম ও ঢাকায় গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির আসর। তিন ভেন্যু মিলিয়ে হবে মোট ৩৪টি ম্যাচ।

বিপিএলের প্লে-অফে ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026