ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একা হেঁটে যাবেন রাশেদ প্রধান

ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসনের প্রতিবাদে এবং দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে এক ব্যতিক্রমী ব্যক্তিগত কর্মসূচি ঘোষণা করেছেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

আগামী রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করার স্থান রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে তিনি একা হেঁটে যাত্রা করবেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় রাশেদ প্রধান জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে খুনি হাসিনাকে ফেরত এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গেলেও বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। 

তাই এবার কোনো জনবল বা মিছিল না নিয়ে তিনি একা, নিরস্ত্র, হেঁটে প্রায় ৮ কিলোমিটার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকামী জনগণের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সীমানায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক কালো গোলাপ দিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে চাই। এই শান্তিপূর্ণ ও ব্যক্তিগত প্রতিবাদে বাধা দিতে হলে আমাকে গ্রেপ্তার করতে হবে।

ভারতীয় ‘র’ এবং আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আমাকে থামাতে হলে আমার ভাই হাদির মতোই গুলি করতে হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। 

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026