এভারটনকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল আর্সেনাল

দিনের আগের ম্যাচে ওয়েস্টহ্যামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তবে সিটিজেনদের রাজত্ব স্থায়ী হলো মোটে কয়েক ঘণ্টা। এভারটনকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল।

শনিবার (২০ ডিসেম্বর) হিল ডিকিনসন স্টেডিয়ামে স্বাগতিক এভারটনকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ভিক্তর ইয়োকেরশ।

এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ম্যানসিটি।

এদিন ঢিমেতালে চলা ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কর্নারে হেড করার সময় দুই হাত ওপরে তুলেছিলেন জ্যাক ও'ব্রায়েন। বল তার হাতে লাগে। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজাল স্পটকিকে বল জালে পাঠান ইয়োকেরেশ।

ঘরের মাঠে প্রথমার্ধে এভারটন গোলে একটি শটও নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মার্সিসাইডের দলটি। কিন্তু গোলের দেখা আর পায়নি।

ব্যবধান বাড়ানোর চেষ্টা আর্সেনালও করেছে। লিয়ান্দ্রো ত্রোসার্ডের শট পোস্টে লেগে প্রতিহত না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত গানাররা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026