২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

উইল জ্যাকসই ছিলেন অস্ট্রেলিয়ার গলার কাঁটা। মিচেল স্টার্ক সেই কাঁটাটি নামিয়ে ফেলতেই অ্যাডিলেড টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে যায়নি? ৪৩৫ রান তাড়ায় অষ্টম ব্যাটার হিসেবে দলীয় ৩৩৭ রানে আউট হয়েছিলেন জ্যাকস, পরের দুটি উইকেট অস্ট্রেলিয়া তুলে নেয় ১৫ রানের মধ্যে।

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ৮২ রানে। ফলে দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত হলো অ্যাশেজ সিরিজও। প্রথম ও দ্বিতীয়, দুই টেস্টেই জিতেছিল ৮ উইকেটে। ইংল্যান্ডের ছাই দানা অধরা থাকার সময় আরও দীর্ঘায়িত হলো। শেষবার তারা অ্যাশেজ জিতেছিল ২০১৫ সালে, অস্ট্রেলিয়ার মাটিতে ২০১১ সালে।



লক্ষ্য দেয়া অস্ট্রেলিয়ার জন্য জেমি স্মিথ ও জ্যাকস জুটির পর হুমকি হয়ে দাঁড়িয়েছিল ব্রাইডান কার্স-জ্যাকস জুটি। শেষ দুই স্বীকৃত ব্যাটার হিসেবে স্মিথ ও জ্যাকস চতুর্থ দিন শেষে অপরাজিত ছিলেন যথাক্রমে ২ ও ১১ রানে। ৪ উইকেট হাতে রেখে তাদের সামনে ছিল আরও ২২৮ রানের চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নাথান লায়ন।

চতুর্থ দিনই বলে টার্ন উঠছিল। তাই লায়নই ছিলেন ইংল্যান্ডের জন্য বড় হুমকি। চতুর্থ দিন তিনি পেয়েছিলেন ৩ উইকেটের দেখা। লায়ন হয়তো ফাইফারের আশা করছিলেন। কিন্তু বিধি বাম! ৭৭তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর খবর আসে, লায়ন এই ম্যাচ থেকেই ছিটকে গেছেন। ইংল্যান্ডের আশা কি তখন একটু বাড়েনি? বেড়েছিল হয়তো। কিন্তু স্টার্ক ও স্কট বোল্যান্ডের সামনে সেটা ধোপে টেকেনি। ৬০ রান করে অস্ট্রেলিয়ার জন্য বিপদজনক হয়ে উঠা স্মিথকে মিচেল স্টার্ক প্যাট কামিন্সের ক্যাচে পরিণত করেন। পরের দুটি উইকেটও তার।

স্মিথের বিদায়ের পর আরও শক্ত ভিত গাড়েন জ্যাকস। রান তুলে নিচ্ছিলেন কার্স। ইংল্যান্ডের চ্যালেঞ্জ নেমে আসে একশর নিচে। জ্যাকস ব্যক্তিগত ৪৭ রানের সময় স্টার্কের অফসাইডের বলে খোঁচা মারতে গিয়ে ক্যাচ তুলে নেন। এক হাতে সেই ক্যাচ ধরেন মার্নাস লাবুশেন। ৯৭ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের ম্যাচ সেখানেই শেষ।

জফরা আর্চার টিকতে পারেন মাত্র ১৪ বল, টাং ৩। ব্রাইডান কার্স শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন। ৬৪ বলে ৪ চার ও এক ছয়ে ৩৯ রান করেন তিনি। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের শিকার ৩ করে।

আলেক্স ক্যারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩৭১ রান। এরপর ইংল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রান করে ইংল্যান্ডকে ৪৩৫ রানের টার্গেট দেয় তারা। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন ট্রাভিস হেড।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026