তারেক রহমান বাধ্য হয়ে দীর্ঘ ১৭-১৮ বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন : সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়ে দীর্ঘ ১৭-১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন কাটিয়েছেন জানিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি নিজেও সাড়ে ৯ বছর নির্বাসনে ছিলাম।

আজ রোববার (২১ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে আমাকে তার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি, যা আমার জন্য গৌরবের।

বিষয়টাকে আমরা এমনভাবে দেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই- যেন তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয়।

তিনি আরও বলেন, জনগণ আমাদের কাছে যে আশা করে সেই আশাগুলোকে-প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার; সেই নেতা তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ ১৭-১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন কাটিয়েছেন। আমি নিজেও সাড়ে ৯ বছর নির্বাসনে ছিলাম।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন, তিনি (তারেক রহমান) আসবেন বলে সাড়া জাতি অপেক্ষমাণ, তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক করার কোনো প্রচেষ্টা আমরা করবো না। এটা আমাদের অঙ্গীকার।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
বার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026