ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এবার সেমি ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় জুনিয়র টাইগাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া পাকিস্তান শিরোপার লড়াইয়ে ভারতকে পাত্তাই দিলো না। ১৯১ রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরল পাকিস্তানের যুবারা।


দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সামির মিনহাস। জবাব দিতে নেমে ২৬ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

বড় লক্ষ্য তাড়ায় বৈভব সূর্যবংশীর দিকে তাকিয়ে ছিল ভারত। আক্রমণাত্মক এই ওপেনার শুরুটা করেছিলেন নিজের মতো করেই। তবে থিতু হতে পারেননি। ৩ ছক্কা ও এক চারে ১০ বলে ২৬ রান করেছেন তিনি।

সূর্যবংশী ফেরার পর ধ্বস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে অভিজ্ঞান কুন্ডু-কানিশ চৌহানরা থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তাতে একশর আগেই ৭ উইকেট হারায় দল।

শেষদিকে কিছুটা লড়াই করেছেন খিলান প্যাটেল ও দীপেশ দেবেন্দ্র। খিলান ২৩ বলে করেছেন ১৯ রান। আর দীপেশের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩৬ রান। তাদের এমন ইনিংস শুধুই হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মিনহাস। ৭১ বলে ১২ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন তিনি।

তারপর আহমেদ হুসেইনকে নিয়ে ১২৫ বলে ১৩৭ রানের বড় জুটি গড়েন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলে ১০৫ বলে দেড়শ ছুঁয়ে পাকিস্তানকে সাড়ে তিনশর ঘরে নেওয়ার আভাস দেন পাকিস্তানি ওপেনার। ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩০২। ৪৭তম ওভারে তাদের রান ৩২৭। মিনহাস ১৭২ রানে আউট হতেই তারা শুরুর ছন্দ হারায়। ১১৩ বলের ইনিংসে ১৭ চার ও ৯ ছয় ছিল তার। ইনিংস শেষ হওয়ার আগে ২৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়াম ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাড়ে তিনশর কাছে নেন। ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে পাকিস্তান, যা এশিয়া কাপ ফাইনালে সর্বোচ্চ। দীপেশ দেবেন্দ্রন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান হেনিল প্যাটেল।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026