সাকলাইনকে টেপ টেনিসের ক্রিকেটার মানতে নারাজ আকবর

প্রথমবারের মতো বিপিএলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। রাজশাজী ওয়ারিয়র্স তাকে নিলামে ৪৪ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল। ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগের হয়ে তাকে কাছ থেকে দেখেছেন আকবর আলী। ফলে তার দ্রুত উন্নতি দেখে মুগ্ধ যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

বিপিএলে এই দুজন খেলছেন একই দলে। আজ আকবর বলেন, ‘আমি তো ওকে (সাকলাইন) ৩ বছর ধরে কাছ থেকে দেখছি। রংপুর থেকে ৩ বছর ধরে এনসিএল খেলছে। অনেকেই বলাবলি করছে সরাসরি টেপ টেনিস থেকে এসেছে। এটা আসলে ঠিক না। ও ক্রিকেট বলের সঙ্গেও প্রায় ৫-৬ বছর ধরে আছে। ও খুব দ্রুত উন্নতি করছে। ৩ বছর আগে যখন দেখেছি আর এখন যখন দেখছি, ও খুব দ্রুত শিখে।’

পরে রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটার আকবর বলেন, ‘প্রত্যেক দল গোছানোভাবে চলার চেষ্টা করছে। আমরাও পেশাদারত্ব ঠিক রাখার চেষ্টা করছি। খুবই গোছালো দল।’

রাজশাহী একবার শিরোপা জিতেছে বিপিএলে। আকবর জানান, ‘একটা টুর্নামেন্টে যখন আসি, প্রত্যেক দলেরই লক্ষ্য থাকে। আমাদেরও লক্ষ্য শেষ পর্যন্ত খেলার। পরিকল্পনা অনুযায়ী বললে বলব, টিম ম্যানেজমেন্ট বলেছে ধাপে ধাপে এগোতে। সিলেটে আমাদের খেলা, বিশেষ করে প্রথম দুই ম্যাচ নিয়েই পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’

বিপিএলের আগে অবশ্য খেলোয়াড়রা ব্যস্ত ছিলেন চারদিনের এনসিএল নিয়ে। আকবর জানালেন, ‘ক্লান্তির কথা যদি বলেন, এনসিএল শেষ করে আমরা প্রায় ৫-৬ দিন বিরতি নিয়েছি। ৫-৬ দিনের বিরতি পেশাদার খেলোয়াড়ের জন্য যথেষ্ট। ক্লান্তির জায়গা তাই নেই। প্রস্তুতি নিয়ে বলব, চারদিনের আগে তো প্রায় সবাই এনসিএল টি-টোয়েন্টি খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটেও দেখবেন প্রতিটি দলের এত ব্যস্ততা, কেউই এক সপ্তাহ দশ দিন এক ফরম্যাটের প্র্যাকটিস করতে পারবে না। প্রতিটি দলই এভাবে তৈরি হচ্ছে। এখানে মানিয়ে নেওয়াই আসল।’

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026
img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026
img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026