ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: মাহদি আমিন

ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার ওপর কোনো ভ্যাট আরোপ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন। তিনি বলেন, বিএনপি সনদনির্ভর নয়, বরং মানুষের ওপর বিনিয়োগে বিশ্বাস করে।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার গুলশানের আমারী হোটেলে ইয়থ কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির অন্যতম এই নীতি-গবেষক বলেন, বিএনপির কাছে শিক্ষার অর্থ শুধু সনদ নয়, বরং শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো নৈতিক, দক্ষ ও কর্মক্ষম মানুষ গড়ে তোলা, যারা দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় সক্ষম হবে। জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু মূল বাঁধা ভাষার দক্ষতা ও কাজের উপযোগী প্রশিক্ষণের ঘাটতি।

তিনি বলেন,ভবিষ্যতে বিএনপি শিক্ষার ওপর কোনো ভ্যাট বসাবে না। শুধু বড় বড় স্থাপনা নয়, আমরা মানুষের ওপর বিনিয়োগ করতে চাই। ওয়ান টিচার, ওয়ান ট্যাবলেট- নীতি নিয়ে কাজ করতে চাই, যাতে শিক্ষকরা নিয়মিত শিখতে পারেন এবং আরও মানসম্মত শিক্ষা দিতে পারেন।

বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় বিএনপির সময়। জুলাই আন্দোলনে সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভূমিকা ছিল উল্লেখ করার মতো উল্লেখ করেন মাহদী আমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউথ কাউন্সিল অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামান। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন- ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, শিখো’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী এবং সংবাদমাধ্যম সেন্ট্রিস্ট নেশনের প্রতিষ্ঠাতা, কলাম লেখক ও ব্যাংকার শাফকাত রাব্বী।

দেশের অর্থনীতির বিপরীতে শিক্ষাব্যবস্থা এগোয়নি বলে উদ্বেগ প্রকাশ করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নির্ভর করছে শিক্ষা সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষকদের ক্ষমতায়নের ওপর।বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের অর্থনীতি এগিয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা সে অনুযায়ী অগ্রগতি লাভ করেনি।

ইউথ কাউন্সিল অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়, এটি শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বের ধরনই বদলে দিচ্ছে। আজকের এই আলোচনা তরুণদের জন্য ভবিষ্যৎ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগ করেন তিনি।

বাংলাদেশের শিক্ষা সংকট মূলত ‘ব্যাপ্তি ও সম্পদের সীমাবদ্ধতার ফল’ বলে মনে করেন শিখো’র শাহির চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে ৪ কোটি ২০ লাখ শিক্ষার্থী, ৬ লাখ ৮০ হাজার শিক্ষক এবং ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা অনেক উন্নত দেশের মোট জনসংখ্যার চেয়েও বড়। অথচ শিক্ষায় সরকারি ব্যয় জিডিপির মাত্র ১.৬–১.৭ শতাংশ, ফলে প্রচলিত পদ্ধতিতে এই চাহিদা পূরণ করা সম্ভব নয়।

শাফকাত রাব্বী বলেন, এআই চাকরি কমাবে না। বরং আমরা যদি এআই সম্পর্কে আরও প্রশিক্ষণ নিতে পারি তাহলে চাকরির বৃহৎ বাজার তৈরি হবে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026