রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : শেখ রবিউল আলম রবি

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। নতুন ও অপরীক্ষিত রাজনৈতিক শক্তি কর্তৃত্ববাদী শাসন কায়েমের চেষ্টা করছে, যা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে একমাত্র পরীক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির পুরাতন মিনাবাজারে বিএনপি'র নির্বাচনী কার্যালয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম রবি বলেন, রাষ্ট্র আজ গভীর সংকটে। নতুন ও অপরীক্ষিত শক্তি কর্তৃত্ববাদী রাজনীতি কায়েমের চেষ্টা করছে। এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে একমাত্র পরীক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।

তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশে অস্থিতিশীলতা ও রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা বাড়ছে। ধর্মের অপব্যবহার, তরুণদের বিভ্রান্ত করা এবং নৈকট্যভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আবারও কর্তৃত্ববাদ কায়েমের চেষ্টা চলছে। শেখ রবিউল আলম রবি আরও বলেন, বিএনপি একটি দায়বদ্ধ ও অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি মোকাবিলায় সক্ষমতা প্রমাণ করেছে। দেশের এই সংকটময় সময়ে বিএনপি ক্ষমতায় না এলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু আন্দোলন নয়, এখন জনগণের কাছে গিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন, অতীতের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ ও গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমেই রাষ্ট্রকে সংকটমুক্ত করা সম্ভব।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026