বিএনপির মনোনয়ন ফরম নিলেন আসলামসহ আরও ১৫ জন প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ আরও ১৫ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আগ্রহ ও তৎপরতা বাড়ছে।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চট্টগ্রাম-৫ আসনে শাকিলা ফারজানা ও এস এম ফজলুল হক এবং চট্টগ্রাম-৯ আসনে আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সমছুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও একাধিক প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন ও শেখ জুলফিকার বুলবুল, চট্টগ্রাম-২ আসনে নওশের আলী, চট্টগ্রাম-৩ আসনে মো. এম আর ভুঁইয়া এবং চট্টগ্রাম-৭ আসনে আব্দুল্লাহ আল হারুণ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১৪ আসনে মো. আব্দুল হামিদ, মৌলভি মো. সোলাইমান, জাকের হোসেন, শফিকুল ইসলাম রাহী ও জসীম উদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনে মো. লিয়াকত আলীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এখনো কেউ মনোনয়ন ফরম নেননি।

নির্বাচনের তফসিল ঘোষণার পর আগামী কয়েক দিনে মনোনয়ন সংগ্রহ ও দাখিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিকে/টিজে 

Share this news on:

সর্বশেষ

img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026