© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত

শেয়ার করুন:
রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৬ পিএম | ২২ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত। আর ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের দায়িত্বও পেলেন দিসিন। আজ (সোমবার) এক বিবৃতিতে বিষয়টা নিশ্চিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

শান্ত বাদেও দলে আছেন মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার। আছেন আকবর আলীর মতো যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে রাজশাহী অধিনায়ক হিসেবে আস্থা রেখেছে জাতীয় দলের টেস্ট অধিনায়ক শান্তর ওপর। বিপিএল নিলামের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল তারা।



রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান, জিমি নিশাম।

টিকে/টিজে 

মন্তব্য করুন