মনোনয়ন কিনে ভুল করেছি, ক্ষমাপ্রার্থী : মনিরুল হক সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র, বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বলেছেন, মনোনয়ন কিনে আমি ভুল করেছি। কেনা মনোনয়নটি জমা দেব না। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। মূলত হাজী ইয়াছিনের ওপর ক্ষোভ থেকেই মনোনয়ন কিনেছি। আমি ধানের শীষের পক্ষের লোক। আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কাজ করছি, কাজ করেও যাব। তবে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পরিবর্তন হয়ে হাজী ইয়াছিন পেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে নিজের বাসসভবনে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সাক্কু।

সাক্কু বলেন, আমি বিএনপির জন্য নিবেদিত প্রাণ। সিটি করপোরেশনের দুই দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। সবশেষ দুইটা নির্বাচনে মানুষের চাপে ভোটে অংশ নিয়েছিলাম। দুইবারই হাজী ইয়াছিন তার শ্যালক কায়সারকে প্রার্থী করিয়ে আমার ক্ষতি করেছে। সাবেক এমপি বাহারের সঙ্গে তাল মিলিয়ে আমার ভোট নষ্ট করেছে। আমি ৭০-৮০ হাজার ভোট বেশি পাই। এই ভোটগুলো নষ্ট করেছেন হাজী ইয়াছিন। তার ওপর রাগ করে আমি মনোনয়ন কিনেছি। মনোনয়ন কেনার পর আমি চিন্তা করলাম কাজটা ঠিক করিনি।

তিনি আরও বলেন, হাজী ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি দলের দায়িত্বে থাকা অবস্থায় কোনো উপজেলায়ও কমিটি দিতে পারেননি। তিনি সাংগঠনিক কোনো কাজ করেননি। উনার (হাজী ইয়াছিনের) কাজ ছিল শুধু আমি সাক্কু কী করি সেটা নিয়ে থাকা।

বহিষ্কার আদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাক্কু বলেন, মনোনয়ন ঘোষণার আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ডেকেছেন। আমি মহাসচিবের সঙ্গে কুমিল্লা-৬ আসনের বিস্তারিত তুলে ধরেছি। মহাসচিব আমাকে বলেছেন তোমার চাহিদা কী? আমি মহাসচিবকে বলেছি কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীকে ধানের শীষ না দিলে আসনটি হাতছাড়া হয়ে যেতে পারে। মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে। বহিষ্কার আদেশ নিয়ে আমার কোনো কথা নেই। এটা দলের সিদ্ধান্ত। আমি বিএনপির রাজনীতি করি। শহীদ জিয়ার আদর্শকে লালন করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

প্রসঙ্গত, কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ছিলেন। ২০২২ সালে দলের নির্দেশ অমান্য করে ভোটে অংশ নেওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে সাক্কুকে বহিষ্কার করে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন সাক্কু।

টিকে/টিজে 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে ওজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026