২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।

এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে ওজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026