নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ যদি ব্যক্তি স্বার্থে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করে, তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন নিয়ে একটি গোষ্ঠীর অনীহার কারণে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এক বাণিজ্য সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু। এ সময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, গণমাধ্যমে হামলা এবং বিভিন্ন হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রত্যাবর্তন দল ও দেশের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে ব্যবসা-বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর আশ্বাস দেন তিনি।

এর আগে বাণিজ্য সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারের ক্ষমতা কোনো রাষ্ট্রের জন্য ভালো নয়, জনগণের ক্ষমতাই রাষ্ট্রের জন্য ভালো। এটার জন্যই গণতন্ত্র। গণতন্ত্রের লক্ষ্য হলো জনগণের ক্ষমতার মাধ্যমে সরকারের ক্ষমতা ব্যালেন্স করা। আমরা জনগণের ক্ষমতায় ভিত্তি করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই।’

বাণিজ্য সংলাপের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘এই কাজটা আমরা আসলে গত ৬ মাস ধরে করছি। ইতোমধ্যে অনেকগুলো বিভাগে করেছি। আজকে চট্টগ্রামে করছি। শুধু ঢাকা বাকি রয়েছে। প্রায় সময় আমরা দেখেছি, ব্যবসায়ীরা বিভিন্ন কাজে রাজনীতিবিদদের অর্থাৎ মন্ত্রী-এমপিদের কাছে যায়। আমরা এই সিস্টেমটা ভাঙতে চাই। এটার উদ্দেশ্য হলো রাজনীতিবিদরা আপনাদের কাছে আসবে।’

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সেলিম রহমান, সাবেক প্রথম সহসভাপতি এম এ সালাম, বারভিডার সাবেক মহাসচিব মো. হাবিবুর রহমান, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আব্দুস সালাম, বান্দরবান চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য জসীম উদ্দিনসহ আরও অনেকে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026