© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাঙালি হিসাবে মমতার প্রধানমন্ত্রী হওয়া উচিত: বিজেপি সভাপতি

শেয়ার করুন:
বাঙালি হিসাবে মমতার প্রধানমন্ত্রী হওয়া উচিত: বিজেপি সভাপতি
international-desk
০৫:৫৭ পিএম | ০৬ জানুয়ারি, ২০১৯

ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা একমাত্র মমতা ব্যানার্জির রয়েছে বলে মন্তব্য করেছেন স্বয়ং রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে মমতা ব্যানার্জির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, আমরা সব সময় চাই উনি সুস্থ্য থাকুন যেন রাজ্যের কাজ ভালভাবে করতে পারেন। তার সুস্থ্যতা জরুরি, কারণ তার সুস্থ্যতা আমাদের রাজ্যের সাফল্য। জ্যোতিবাবুকে তার দল প্রধানমন্ত্রী হতে দেয়নি। তাই এবার সুযোগ হাত ছাড়া করা যাবে না। প্রণব মুখার্জি ছিলেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়া উচিত।

তিনি বলেন, এই বাংলা থেকে কারও যদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে তবে সেটা এক মাত্র মমতা ব্যানার্জিরই আছে।

তার এমন মন্তব্যের পর থেকে এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে জল্পনাকল্পনা শুরু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শুধু তাই নয়, বিজেপির রাজ্য প্রধানের এ কথায় বিসিম্ত দলের একটি বড় অংশ। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস-বিজেপি তিক্ত সম্পর্কের কথা কারও অজানা নয়।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন