© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রেফারিকে অপমান করায় নিষিদ্ধ গিনির ২ ফুটবলার

শেয়ার করুন:
রেফারিকে অপমান করায় নিষিদ্ধ গিনির ২ ফুটবলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ এএম | ০১ জানুয়ারি, ২০২৬
আফ্রিকা কাপ অব নেশন্সে রেফারিকে অপমান করায় শাস্তি পেয়েছেন একুটোরিয়াল গিনির দুই খেলোয়াড়। দুজনকেই চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গিনির ফুটবল ফেডারেশন বুধবার তাদের শাস্তি কথা জানায়। গত রোববার সুদানের বিপক্ষে ১-০ গোলে হারের পর কঙ্গোর রেফারি মেসি এনকাউনোকে অপমান করায় গিনির অধিনায়ক কার্লোস আকাকপো ও মিডফিল্ডার জোসে মিরান্ডা নিষেধাজ্ঞা পেয়েছেন।

চার ম্যাচের মধ্যে তাদের দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছর স্থগিত থাকবে।

বুধবার আলেজিয়ার বিপক্ষে গিনির ৩-১ গোলে হারা ম্যাচ দিয়ে শুরু হয়েছে তাদের নিষেধাজ্ঞা। আসরে তিন ম্যাচের সবকটি হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে গিনি।

এছাড়া গত রোববার আলজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর ‘আপত্তিকর মন্তব্যের’ জন্য বুর্কিনা ফাসোর অধিনায়ক ত্রাওরেকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন