© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন নাসুম

শেয়ার করুন:
সাকিবকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন নাসুম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ পিএম | ০৫ জানুয়ারি, ২০২৬
চলমান বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়েছে সিলেট টাইটান্স। এদিন বল হাতে রীতিমতো জাদু দেখিয়েছিলেন নাসুম আহমেদ। সেই সঙ্গে  সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিপিএলের ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক বনে গেছেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) নোয়াখালীর বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি স্পিনার। 

বিপিএলে স্পিনারদের মধ্যে এতদিন সেরা বোলিং ছিল সাকিবের, ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। এতে বিপিএলে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হলেন নাসুম।



এই তালিকায় তার আগে ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। এ ছাড়া ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।

এ ছাড়া পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। এই তালিকার শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ, ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তারকা এই পেসার।

এসএস/এসএন

মন্তব্য করুন