© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও

শেয়ার করুন:
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ এএম | ০৭ জানুয়ারি, ২০২৬

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে এই ম্যাচ।


স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নিশ্চিত ফেভারিট দারুণ ফর্মে থাকা বার্সেলোনা। ১৫ বারের চ্যাম্পিয়নরা গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিলো ৫-২ গোলে।


লা লিগার সবশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোর স্বস্তি আরও বাড়িয়েছে ইনজুরি থেকে ফুটবলারদের ফেরাতে। ফাইনালের স্কোয়াডে ফিরেছেন রোনাল্ড আরাউহো। 

টিজে/এসএন 

মন্তব্য করুন